চবি এলামনাই ফেডারেশন যুক্তরাষ্ট্রের নতুন কমিটি
CUAUSA2025-11-05T14:25:13+00:00
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফেডারেশন, যুক্তরাষ্ট্রের নতুন কার্যকরী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।
নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি) , লুৎফুন ভুঁইয়া হেনা (জযেন্ট সেক্রেটারি) , ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি) , মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওযেলফেয়ার সেক্রেটারি)।
এ ছাড়াও কমিটির সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। গত আগস্টে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই এসোসিয়েশনগুলোর অংশগ্রহণে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের ২য় কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।


Leave a Reply