চিটাগং ইউনিভার্সিটি এলামনাইয়ের ফেডারেশন অব ইউএসএ’র নতুন কমিটি গঠন
CUAUSA2025-11-05T15:14:59+00:00চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবেন ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।
নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওযেলফেয়ার সেক্রেটারি)।


Leave a Reply