যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের নতুন নেতৃত্ব রায়হানুল চৌধুরী ও সাইফুর চৌধুরী

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএর নতুন কার্যকরী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবে ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)। কমিটির সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। গত আগস্টে বিভিন্ন অঙ্গরাজ্যের অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর অংশগ্রহণে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

সংগঠনের প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এহসান জুয়েল দৈনিক প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ফেডারেশনভুক্ত হওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবে নির্বাচিত এ কমিটি।

নতুন কর্মসূচি গ্রহণ এবং উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। দ্রুত বাৎসরিক পরিকল্পনা, কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের অঙ্গীকার ব‍্যক্ত করেছে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে এ ফেডারেশন।

Click here

PDF News File 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *