চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ফেডারেশন অব ইউএসএর নতুন কমিটি গঠন
CUAUSA2025-11-05T15:20:15+00:00চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবেন ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু এবং রায়হানুল ইসলাম চৌধুরী।
নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওযেলফেয়ার সেক্রেটারি)।
কমিটির সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে এ ফেডারেশন।

Leave a Reply