চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ফেডারেশন অব ইউএসএর নতুন কমিটি গঠন
CUAUSA2025-11-05T15:40:21+00:00
চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের দুই বছরের জন্য কাজ করবেন ১৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী ও জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।
নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওযেলফেয়ার সেক্রেটারি)।
কমিটির সাত কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনের মধ্য দিয়ে এ নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়, যেখানে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
নতুন নির্বাচিত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় জোরদার, ফেডারেশনের কার্যক্রম গতিশীল করা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা বাড়াতে তারা নতুন কর্মসূচি হাতে নেবে। শিগগিরই বাৎসরিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ।


Leave a Reply